শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

উখিয়ায় পাহাড় খেকো 'মোস্তাকের' আম্তানায় অভিযান, ডাম্পার জব্দ

কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় এক শ্রমিকের মৃত্যুর পর টনক নড়েছে বনবিভাগের। এবার পাহাড় কাটা বন্ধ করতে অভিযানে নেমেছে বনবিভাগ।


সোমবার দিবাগত রাতে উপজেলার রাজাপালং উত্তর পুকুরিয়া এলাকায় মোস্তাক আহমেদ সিন্ডেকটের আস্তানায় অভিযান চালিয়েছে বনবিভাগ। ওই সময় পাহাড় কেটে মাটি পাচারকালে একটি ডাম্পার জব্দ করা হয়েছে। অপর অভিযানে আরও একটি ডাম্পার জব্দ করে বনবিভাগ।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু. শফিউল আলম।


জানা গেছে, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার উত্তর পুকুরিয়া গয়ালমারা, কামারিয়ার বিলে মোস্তাকের নেতৃত্বে রুস্তম, নাসির উদ্দীনসহ সংঘবদ্ধ চক্র স্থানীয় আমির আলীর দখলীয় সরকারী বনভুমির উঁচু পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল।


স্থানীয়দের তথ্য মতে আরো জানা গেছে, ওই সিন্ডিকেটের লোকজন এক একর মত জায়গার মাটি ইতিমধ্যে পাচার করে ফেলেছে। এছাড়া গয়াল মারার আলম বলি, শাহআলমের দখলীয় পাহাড় ও কেটে সাবাড় করে ফেলে ওই সিন্ডিকেট। ভয়াবহ পাহাড় কর্তনের কারনে ওই এলাকায় যেই কোন সময় পাহাড় ধ্বসে পড়ার আংশকা প্রকাশ করেছেন সচেতন মহল।


অভিযোগ উঠেছে, স্থানীয় বনবিভাগকে ম্যানেজ করে চক্রটি মাটি পাচার করে আসলেও স্থানীয়রা অভিযোগ দেয়ার পরও কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। যার কারনে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। ডাম্পার নিয়ে প্রতিদিন সন্ধ্যার পরই বিভিন্ন পয়েন্ট থেকে মাটি কেটে পাচারের অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু. শফিউল আলম জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে উত্তর পুকুরিয়া মোস্তাকের আস্তানা থেকে পাহাড় কেটে মাটি পাচারকালে একটি ডাম্পার জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরো জানান, অপর অভিযানে সিকদারবিল এলাকা আরো একটি ডাম্পার জব্দ করা হয়েছে।


রেঞ্জ কর্মকর্তা গাজী মু. শফিউল আলম বলেন, বন ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য থামাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বন বিভাগ। জনবল সংকটের পরেও বন ও পাহাড় রক্ষায় রাত-দিন নিরলস কাজ করছে। গত এক সপ্তাহে উখিয়ায় ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।


অভিযানে আরো উপস্থিত ছিলেন দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ।


উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন নামে শ্রমিক নিহত হয়েছে।

Tag
আরও খবর