‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে দুই চেয়াম‍্যান প্রার্থীর বিরুদ্ধে তথ‍্য গোপন ও টাকা বিলানোর অভিযোগ এনে অপর এক প্রার্থীর সংবাদ সম্মেলন

 জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে দুই চেয়ার প্রার্থীর বিরুদ্ধে তথ‍্য গোপন ও টাকা বিলানোর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন অপর এক চেয়ারম‍্যান পদপ্রার্থী।
রোববার দিনাজপুর প্রেসক্লাবে দিনাজপুর জেলা আওয়ামীলীগ এর সমর্থীত চেয়ারম‍্যান পদ প্রার্থী  তৈয়ব চৌধুরী জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর বিরুদ্ধে তথ‍্য গোপন এবং জেলা জাতীয় পাটির সভাপতি বিনোদন পার্ক স্বপ্নপুরীর স্বত্বাধিকারী এবং দিনাজপুর ৬আসনের সংসদ সদস‍্য শিবলী সাদিকের চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তৈয়ব চৌধুরী বলেন আজীজুল ইমাম চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ এর সমর্থন পেয়ে মনোনয়ন জমা দেন।কিন্তু মনোনয়ন পত্র যাচাই বাচাই কালে তার ঋন খেলাপির কারনে তার প্রার্থীতা বাতিল হয়।সর্বপ্রথম সে ঋন খেলাপি থাকার পরেও সেই তথ‍্য গোপন করে আওয়ামীলীগ এর সমর্থন নিয়ে মনোনয়ন জমা দিয়ে শুধু প্রধান মন্ত্রীর সাথেই প্রতারনা করেননি তিনি জেলা আওয়ামীলীগকেও কলংকিত করেছে।তার প্রার্থীতা বাতিল হবার পর জেলা আওয়ালীগের গোপন ভোটের মাধ‍্যমে আমাকে  জেলা আওয়ামীলীগ এর সমর্থীত প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুমতি দেয়।কিন্তু আজিজুল ইমাম চৌ প্রত‍্যাহারের সময় পেরিয়ে যাবার পর হাইকোর্টের রায় নিয়ে এসে পুনরায় মনোনয়ন জমা করেন।যখন তিনি হাইকোর্টের রায় নিয়ে প্রার্থী হলেন তখন প্রধানমন্ত্রীর সাক্ষরিত চিঠিতে দলীয় নয় নির্বাচনের প্রার্থীতা উন্মুক্ত করে দেয়।কিন্তু আজিজুল ইমাম চৌঃ চিরকুটের মাধ‍্যমে প্রচারনা চালায় যে আওয়ামীলীগ এর সমর্থীত প্রার্থী।যেখানে প্রধানমন্ত্রীর সাক্ষরিত চিঠিতে প্রার্থীতা দলীয় নয় সবার জন‍্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।অথচ আজিজুল ইমাম চৌঃ বলেন তিনি এ সংক্রান্ত কোন চিঠি পাননি।
অপরদিকে আনারস প্রতীকে চেয়ারপ্রার্থী দেলোয়ার হোসেন টাকা ছিটিয়ে ভোট কেনার চেষ্টা করছে যেটা নির্বাচন আচরন বিধিই লঙ্ঘন করছেন না ফৌজদারি অপরাধও করছে।অথচ এবিষয়ে নির্বাচন কমিশনকে বার বার অবগত করলেও তিনি কোন পদক্ষেপ নেয়নি। এবিষয়ে দেলোয়ার হোসেন জানান আমি টাকা দিয়ে ভোট কিনলে নির্বাচন কমিশন জানতে পারবেন।আমি টাকা দিয়ে ভোট কিনছি এর প্রমান পেলে নির্বাচন কমিশন তার আইনে ব‍্যবস্থা নিবেন।আমার জনপ্রিয়তা তুঙ্গে বলেই বিপরীত পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন গুজব ছরাচ্ছে।জেলা সিনিরর নির্বাচন কমিশনার শাহীনুর ইসলাম প্রামানিক বলেন ইতিপূর্বে দেলোয়ার হোসেল বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছিল তাকে নোটিশ করা হয়েছিল তিনি তার জবাব দিয়েছে।কিন্তু সুনির্দিষ্টভাবে আনারসের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি করলে অবশ‍্যই আইনী ব‍্যবস্থা নেওয়া হবে।মটর সাইকেল প্রতীকে চেয়ারম‍্যান প্রার্থী তৈয়ব চৌধুরীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি বজলুল হক,আলতাফুজ্জামান মিতা, আলাউদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌঃ মাইকেল,প্রচারনা ও প্রকাশন বিষয়ক সম্পাদক রঞ্জিত কুমার সাহা, সমাজকল‍্যান বিষয়ক সম্পাদক কামরুল হুদা প্রমুখ।
নির্বাচন কমিশন কার্যালয় সুত্রে জানা যায় ১৭অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহন চলবে।জেলার ১৩টি উপজেলার ৯টি পৌরহভা এবং ১০৩টি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম‍্যান মেম্বার এবং উপজেলা পরিষদের চেয়ারম‍্যান ভাইসচেয়ারম‍্যানসহ মোট ১হাজার ৪শত ৭৯জন ভোটার তদের ভোটাধিকার ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম)এর মাধ‍্যমে প্রয়োগ করবেন।

Tag
আরও খবর