শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারে প্রতিমন্ত্রীর প্রোটোকল ভাঙায় ইউপি সদস্য আটক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রোটোকল ভাঙার অভিযোগে আল নোমান (২৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কোস্ট গার্ড।


শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের টেকনাফের কেরুনতলি কোস্টগার্ড জেটি থেকে আটক করা হয়।


আটক আল নোমার সেন্টমার্টিন ইউপির চার নম্বর ওয়ার্ডের সদস্য। পরে থেকে রাত ২টার দিকে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।


তিনি জানান, কোস্ট গার্ডের অভিযোগের ভিত্তিতে এক ইউপি সদস্যকে বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানি না।


সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শনিবার দুপুরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা সেন্টমার্টিনে ২০ শয্যার হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ও নির্মাণাধীন ডাকঘর ভবন পরিদর্শন করেন। এ সময় আমরা জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলাম। সেই সময় আমার ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কোস্ট গার্ড আটক করে। তবে তাৎক্ষণিক কী কারণে আটক করা হয়েছে সেটি জানতে পারিনি। পরে জানতে পারি প্রটোকল ভাঙার অপরাধে তাকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর