শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

কক্সবাজার জেলার চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।


রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হালকাকারা মৌলভীচর এলাকার নুরুল আলম বাবুর্চির বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দিকে হঠাৎ করেই তাদের বসতবাড়িতে আগুন লাগে। এমনকি মুহূর্তের মধ্যে আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।


বিভিন্নজনের কাছ থেকে ধার-দেনা করে দুই কক্ষবিশিষ্ট বাড়ি তৈরি করা বাবুর্চি নুরুল আলম জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস (দমকল বাহিনী) সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই তার বসতবাড়ির আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দু’ঘণ্টার প্রচেষ্টায় সম্পূর্ণ আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। মালামাল পুড়ে গেলও কেউ আহত হয়নি।#

Tag
আরও খবর