শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

উখিয়ার মনখালী গ্রামকে শেড-এর উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা


“আমার গ্রাম, আমার দায়িত্ব- শিশুর জীবন হবে বাল্যবিয়ে মুক্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’ নামক বিশ্ব প্রচারাভিযানের অংশ হিসাবে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড-এর উদ্যোগে উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জালিয়া পালং ইউনিয়নের পাটোয়ারটেক ও মনখালী এবং রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া ও গুচ্ছ গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে ২৮ জানুয়ারি (রবিবার) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এরিয়া অফিসের সার্বিক সহযোগিতায় ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর বাস্তবায়নে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ, ভিডিসি, শিশু ও যুব ফোরামের আয়োজনে সর্বশেষ মনখালী গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।



জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড প্রোগ্রাম অপারেশন) মঞ্জু মারিয়া পালমা,উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন দূর্জয়। এনজিও শেড-এর প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম ও মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মো: সায়েদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদুল ইসলাম, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রোজিনা আকতার, সাবেক ইউপি মেম্বার মো: মুছা, সুশীল সমাজের প্রতিনিধি এড: শফিকুল হুদা, শিশু সুরক্ষা কমিটির সভাপতি এস্তাফিজুর রহমান,ভিডিসি’র সভাপতি এমদাদুল হক, শিশু ফোরাম সভাপতি মো: আরমান, শিশু ফোরাম সম্পাদক ইতিজয় চাকমা।



বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহ বন্ধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডভোকেসি কো-অর্ডিনেটর জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কক্সবাজার এসিও’র সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক। অনুষ্টানে বাল্যবিবাহ প্রতিরোধে বক্তারা বলেন, বাল্যবিবাহ জাতি ও রাষ্ট্রের জন্য একটি অভিশাপ, বাল্যবিবাহের ফলে শিশু ও মায়েদের অপুষ্টি দেখা দেয়। শিশুদের সুন্দর একটি ভবিষ্যত নষ্ট হয়ে যায়। একারনে আজকে মনখালী গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে। শুধু এ গ্রাম নয়, আগামী দিনে উপজেলার সবগুলো গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই উখিয়া হোক বাল্যবিবাহ মুক্ত একটি উপজেলা।



এনজিও শেড-এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম জানান, বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরণ, পথ নাটক, উঠান বৈঠক ও বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোর- কিশোরীদের নিয়ে বিভিন্ন ভাবে কাজ করা হচ্ছে । তাদের কার্যক্রমের ফলে বিগত এক বছর ধরে গ্রামটিতে কোন বাল্যবিবাহ সংগঠিত হয়নি। স্থানীয় এলাকাবাসী জালিয়া পালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাটোয়ারটেক ও ৯ নং ওয়ার্ডের মনখালী এবং রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খয়রাতি পাড়া ও ৮ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওর্য়াল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।

Tag
আরও খবর