শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে বিপুল পরিমাণ জি-মরফিনসহ মাদক কারবারি আটক


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জি-মরফিন উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের অভিযোগে এক মাদক কারবারিকে আটক করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) পৌনে ১০ টায় এই অভিযান চালানো হয়। আটক মাদক কারবারি সাবরাং হারিয়াখালীর মৃত আমির হোসেনের পুত্র রবিউল হাসান (২১)।


র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় কতিপয় মাদক ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় একজন মাদক কারবারীকে আটক করা হয়। এসময় আরো এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ ও তার দেখানো মতে পলাতক আসামীর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশি করে সর্বমোট ৫২৪টি খয়েরী রংয়ের কাঁচের এম্পুল উদ্ধার করা হয়।


তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তি ও পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য জি-মরফিন অভিনব পন্থায় সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত আলামতসহ আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ নেওয়া হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।


Tag
আরও খবর