শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকসই সুনীল অর্থনীতি নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার

“Oceanography for sustainable blue economy: Innovation for better future” প্রতিপাদ্য নিয়ে সমুদ্রবিদ্যার উপর দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার কক্সবাজারে শুরু হচ্ছে শনিবার (২৭ জানুয়ারি)।


সেমিনারটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি) কার্যালয়ে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে হিমছড়ির প্যাচার দ্বীপে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন জানানো হয়, আন্তর্জাতিক এই সেমিনারের লক্ষ্য দেশ-বিদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী ও গবেষকদের একত্রিত করা এবং তাদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফলগুলিকে উপস্থাপন করা।


এর মাধ্যমে সমুদ্র গবেষণার বর্তমান, ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যাবে, যা গবেষকদের গবেষণা কাজে পাথেয় হবে। এর মাধ্যমে সমুদ্র সম্পর্কিত পলিসি নিরূপণ ও বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া সহজ হবে।


এসময় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুনীল অর্থনীতির যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে বাস্তবায়ন ও গতিশীল করতে এধরনের আন্তর্জাতিক সেমিনার বিশেষ ভূমিকা রাখবে।


তৌহিদা রশীদ বলেন, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির গুরুত্ব বিবেচনায় আয়োজিত সম্মেলনের অংশ গ্রহনের জন্য দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি ৩ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান হতে সর্বমোট ২৪০টি Abstract জমা পড়ে, এরমধ্য থেকে ৭২টি ওরাল এবং ১৩০টি পোষ্টার প্রেজেনটেশনের জন্য নির্বাচন করা হয়। ওরাল প্রেজেনটেশনগুলো মোট ১১টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে দেশ বিদেশের প্রায় ৩০ জন সমুদ্র বিজ্ঞানীর মাধ্যমে দুই দিনে সম্পন্ন হবে। পোষ্টার প্রেজেনটেশনগুলো ৭টি টেকনিক্যাল সেশনে ২দিনে সম্পন্ন হবে এবং প্রথম তিনজনকে বেষ্ট পোষ্টার প্রেজেন্টার হিসেবে পুরস্কৃত করা হবে।


সেমিনারের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ( মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এডমিরাল (অবঃ) খোরেশের আলম , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোঃ মুসা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আক্তার। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর বেনু কুমার দে।


সম্মেলনে মূল প্রবন্ধ(কী-নোট) উপস্থাপন করবেন এফআইও (FIO- First Institute Of Oceanography) এমএনআর(MNR- Ministry of Natural Resource) চাইনা’র ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. ফাংলি চিয়াও, ওশান কার্বন সোর্সেস এন্ড সিঙ্কস, আইওসি(IOC- Intergovernmental Oceanographic Commission) প্রোগ্রাম স্পেশালিষ্ট ড. ক্রিস্টিয়ান আইসেন্স ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ( মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এডমিরাল (অবঃ) খোরেশের আলম।


সমাপনী অনুষ্ঠানে কী-নোট স্পীস উপস্থাপন করবেন ডিপার্টমেন্ট অব জিওলজিক্যাল ওশানোগ্রাফির ও এনআইও- (NIO- National Institute of Oceanography) ইন্ডিয়া, চীফ সাইন্টিনা (রিটায়ার্ড) রনধীর মুখোপাধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি অব বাংলাদেশ , ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি ড. আফতাব আলম খান, ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশন, নিউ দিল্লী, ইন্ডিয়া’র হেড অব ব্লু ইকোনমি এন্ড ক্লাষ্টার ড.চীমি ইউডন।


এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান। এছাড়াও বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক মোঃ রাশেদ-উন-নবী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ভ্যান্সেলর মোঃ আব্দুল বাকী।


দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর হাফিজা খাতুন।


এতে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।


Tag
আরও খবর