শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

৪০ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়লো ঝিলংজার ‘ইয়াবা ডন’ দিদার

কক্সবাজার সদরের ঝিলংজার ইয়াবা ডন দিদারুল আলম দিদার এবার ৪০ হাজার ইয়াবা নিয়ে আটক হয়েছে কুমিল্লায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দিদারসহ দুইজনকে ৪০ হাজার ইয়াবা নিয়ে আটক র‌্যাব ১১ এর একটি টিম। ২০ জানুয়ারী শনিবার রাতেই তারা গ্রেফতার হউন। এই দিদারুল আলম নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড করতেন। কখনো মটরশ্রমিকলীগ নেতা আবার কখনো ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে কক্সবাাজর সদর মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে। এই দিদারুল আলমকে শেল্টার দিচ্ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। তার ছত্রছায়ায় অপরাধকর্মকাণ্ড আরো কয়েকগুন বেড়েছিলো। জমি দখল থেকে শুরু করে অস্ত্র বাণিজ্য, খুচরা ও পাইকারী ইয়াবার ব্যবসা করছিলেন ঝিলংজা ইউনিয়নের দরগাহ পাড়ার পূর্ব মুক্তারকুল এলাকার দানু মিয়ার ছেলে দিদারুল আলম।

র‌্যাব ১১ সিপিসি ২ কোম্পনী অধিনায়ক একে এম মুনিরুল আলম জানান, কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছিলেন গ্রেফতারকৃত দিদারুল আলম, ঢাকার মিরপুরের শাহ আলীবাগ এলাকার মৃত ওসমান গনির ছেলে ইমামুল হক শুক্কুর। গোপন সংবাদে ভিত্তিতে তাদের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

 

Tag
আরও খবর