‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

বীরামপুরে নির্বাচনোত্তর ঘটনার জের ধরে পুকুরে মাছ চুরির অভিযোগ

দিনাজপুর বিরামপুর উপজেলায় নির্বাচনোত্তর ঘটনার জের ধরে সরকারি লীজকৃত দুইটি পুকুরের প্রায় ৭০মন মাছ চুরি করে নিয়ে গেছে কতিপয় চিহ্নিত দুষ্কৃতীকারি বলে অভিযোগ করেন লীজ গ্রহীতা মোঃ বুলবুল আহমেদ ।

বিরামপুর  ৫নং বিনাইল ইউনিয়নের মকবুল হোসেন মন্ডলের ছেলে ভুক্তভোগী মোঃ বুলবুল আহমেদ সাংবাদিকদের এক ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন সরকারের কাছ থেকে পুকুর লীজ নিয়ে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছি।কিন্তু এলাকার কতিপয় চিহ্নিত দুষ্কৃতীকারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মী হিসেবে চিহ্নিত করে মিথ্যে অভিযোগ এনে অহেতুক হয়রানি ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল তিনটা অবদি আমার ঢাকায় অবস্থানের সুযোগে উক্ত এলাকার চিহ্নিত কতিপয় দুষ্কৃতীকারি আমার লীজকৃত অত্র ইউনিয়নের চৌঠা গ্রামের ১একর ২৪শতক এবং নরসিংহবাটির ১একর ৭শতক দীর্ঘ দুটি পুকুরের মাছ চুরি করে নিয়ে গিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে।দুষ্কৃতীকারিরা এইসব অপকর্ম করে বর্তমান সংসদ সদস্যের ভাব মূর্তি নষ্ট করছে।

মাছ চুরির বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার ও থানাকে অবগত করলে ঘটনাস্থলে তহসিলদার ও গ্রাম্য পুলিশ এসে জাল জব্দ করে নিয়ে যায় ।তবে কাউকে আটক করতে পারেনি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাজনীম আওনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান ঘটনা শুনার পর আমি সরেজমিনে তহসিলদার ও গ্রাম্য পুলিশকে পাঠিয়েছিলাম।তার জাল জব্দ করে নিয়ে এসেছে।তবে কাউকে পাওয়া যায়নি ।তবে তিনি এও উল্লেখ করে বলেন জলমহালের লীজ তিন বছরের জন্য দেয়া হয় ।তারপর নবায়ন করতে হবে।কিন্তু বুলবুল আহমেদ তিনবছর যাবৎ নবায়ন না করেই পুকুরে মাছ চাষ করছে এটা তার ভুল। তবে বুলবুল আহমেদ ট্রেজারি চালানের মাধ্যমে ২০২২সালে নবায়নের অর্থ জমা দেয়া হয়েছে বলে জানান এবং ট্রেজারি চালন সো করেন।এ প্রসঙ্গে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন এখনও অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।তবে ভুক্তভোগী বুলবুল আহমেদ বলেন যারা আজকে এমপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে  তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।

Tag
আরও খবর