শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

হারিয়ে যাওয়ার পথে গ্রাম বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে পিঠা উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।২৩ জানুয়ারী রাত ১০ টায় অপরূপ সৌন্দর্যমন্ডিত সুশোভিত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সমূখস্হ নানা কারুকার্যে গড়ে তোলা সংরক্ষিত পার্কে এই অনুষ্ঠানের আয়োজন হয়।




এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যতিক্রমী উক্ত আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন উখিয়া টেকনাফের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার ও তার স্বামী সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।এ সময় শুভেচ্ছা বক্তব্য তিনি বলেন সাংস্কৃতিক ও ঐতিহ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকা উখিয়াকে সকলের অংশগ্রহণের মাধ্যমে এরকম অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। উদ্বুদ্ধকরণে বাড়াতে হবে সাংস্কৃতিক চর্চা।


আয়োজনের মুল উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন নবান্নের শুরুতে পিঠা উৎসব বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিক অংশ। বর্তমান প্রেক্ষাপটে এরকম আয়োজন অনেকটা বিলুপ্তির পথে তাই এগুলোকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনতে হবে। আগামীতে ঐতিহ্যের চর্চার আয়োজনের দ্বারা অব্যাহত থাকবে।


উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, সহকারী কমিশনার ভূমি উখিয়া সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন,অফিসার ইনচার্জ তদন্ত নাসির উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নরুল হুদা,উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম,প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন

প্রমুখ।


এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের পরিবার-পরিজন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এতে হরেক রকমের পিঠা পরিবেশন ও শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া ও পোস্টমাস্টার সাংস্কৃতিক নেতৃত্ব এস এম জসিম


Tag
আরও খবর