শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১ম ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ।


বুধবার (২৪ জানুয়ারি) সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের তরুণীদের বোলিং তোপে ব্যাটিং এ ভালো করতে পারেনি শ্রীলংকান নারীরা। একের পর এক হারাতে থাকে উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে শ্রীলংকা।



৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশের ওপেনিং ব্যাটাররা। এরপর একের পর এক চার-ছক্কায় ৬ উইকেটে জয় এনে দেয় বাংলাদেশকে। ১০ বল হাতে রেখেই জয়ের মুখ দেখে বাঘিনীরা।


বাংলাদেশ দলের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রাবেয়া খান।


বাংলাদেশ দলের কোচ দীপু রায় চৌধুরী বলেন, আমাদের ভালো একটা শুরু ছিলো। রাবেয়া ভালো বোলিং করে শ্রীলংকান ব্যাটারদের আটকে রাখেন। এছাড়া পুরো টিম ভালো খেলেছে। পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।


বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেন, আমাদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে। তারা ভালো টিম। পাকিস্তান আমাদের কঠিন প্রতিপক্ষ। তাদের সাথেও জিততে চাই।


২৫ জানুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল। ২৭ জানুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।


Tag
আরও খবর