শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শহরে দিনে-দুপুরে এনজিও অফিস লুট ,লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার

কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন মোহাজের পাড়া এলাকার অবকাশ ভবনের ৬ ও ৭ তলার একটি বেসরকারি সংস্থার-এনজিও অফিসে সোমবার দুপুরে প্রকাশ্য দিবালোকে এক দুঃসাহসী ঘটনা সংঘটিত হয়েছে। ওই ঘটনায় একদল আইন অমান্যকারী লোক অফিসটিতে বেআইনি অনুপ্রবেশ ঘটিয়ে অতর্কিতে হামলা চালায়। এ শহরে দিনে দুপুরে একটি এনজিও অফিসে সংঘটিত এমন ন্যাক্কারজনক চাঞ্চল্যকর ঘটনাটি এখন মানুষের মুখে মুখে।


তবে সদর মডেল থানার পুলিশ ঘটনার বিষয়ে এজাহার পাবার সাথে সাথেই তড়িৎ অ্যাকশনে নেমে পড়েন। পুলিশ নানাভাবে চেষ্টা করতে থাকে প্রকাশ্য দিবালোকে লুণ্ঠিত মালামাল উদ্ধারে। সর্বশেষ গতরাতে পুলিশ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এলাকা থেকে লুণ্ঠিত মালামালের অংশ বিশেষ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, সোমবার লুণ্ঠিত প্রায় সব মালামাল উদ্ধার হয়েছে। তবে এনজিও কর্তৃপক্ষ বলেছে, তাদের অফিসের লুণ্ঠিত আরো মালামাল উদ্ধার করা হয়নি। জানা গেছে, এনজিওটি সরকারের এনজিও ব্যুরোর অনুমোদন নিয়ে রোহিঙ্গা বিষয়ে কাজ করে আসছে। সেই এনজিওতে স্থানীয় এক ব্যক্তি মোটা অঙ্কের বিনিময়ে পরামর্শক হিসাবে জড়িত ছিলেন। কিন্তু দীর্ঘকাল ধরে ওই ব্যক্তি বিনা পরামর্শে ও বিনা শ্রমে বার বার মোটা অঙ্কের টাকা দাবির পরিপ্রেক্ষিতে বিরক্ত এনজিওটি তাকে সম্মানের সাথে বিদায় করে দেয়।


এরপর ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিটি সোমবার দুপুরে দরবল নিয়ে এনজিও অফিসে হামলা চালিয়ে বিপুল সংখ্যক মালামাল লুঠ করে নেয়। লুণ্ঠিত মালামালের বড় ক্যানভাস চিত্র ২৪ পিস, ছোট ক্যানভাস ১৪ পিস, কাপড়ের পাখা ২০ পিচ,বড় কাপড়ের ক্যানভাস ২টি,হার্ড ড্রাইভ ৩টি, বোর্ড স্ট্যান্ড পিলার ৩৮ টি, গর্জন প্যানেল ৬৯ পিচবাইন্ডিং করা আর্ট ৩৮ পিচসহ ডিভাইস রয়েছে অনেক সংখ্যক। সব মিলে অনুমান ৪০ লাখ টাকা মূল্যের সামগ্রী একদম সন্ত্রাসী কায়দায় লুট করা হয়। বলতে গেলে রোহিঙ্গা জেনুসাইড বিষয়ক যাবতীয় সংগ্রহ লুঠ করা হয়।


এনজিওটি যথারীতি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পর আইনেরও আশ্রয় নেয়। এমনকি সোমবারই কক্সবাজার সদর মডেল থানায় ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ পূর্বক একটি এজাহার দায়ের করা হয়। গতরাতে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত কাইছার হামিদ নিশ্চিত করেন যে, সোমবারের লুঠ হওয়া মালামাল উদ্ধার হয়েছে এবং সবই থানা হেফাজতে রয়েছে।

Tag
আরও খবর