কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

দুর্ঘটনার কারণে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার- চট্টগ্রাম রেলপথে রামু- ইসলামাবাদ পয়েন্টের মাঝামাঝি এলাকায় পাথরবাহী কোচের সঙ্গে পাইলটিং ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষের কারনে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাংলা নিউজের সূত্রে জানা যায় এতে সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণে আপাতত এ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার ফলে কক্সবাজার থেকে পর্যটন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এছাড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটিও কক্সবাজার থেকে ছেড়ে যায়নি বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার স্টেশন থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর চকরিয়ার দিকে যাচ্ছিল পাইলটিং ইঞ্জিন। অন্যদিকে, উল্টোপথে রামু স্টেশনমুখী ছিল চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের একটি পাথরবাহী কোচ। এ সময় পাইলটিং ইঞ্জিন ও পাথরবাহী কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাইলটিং ইঞ্জিন চালানোর দায়িত্বে থাকা সহকারী লোকোমাস্টার জহিরুল আলম আহত হন।

এদিকে দ্রুত চলাচলের উপযোগী করতে রেললাইনের মেরামত কাজ চলছে বলে জানা গেছে।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে