নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জয়পুরহাটের কালাইয়ে কিশোর গ্যাং লিডার সাজুসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

জয়পুরহাটের কালাই পৌর সদরের কলেজপাড়া এলাকা থেকে কিশোর গ্যাং লিডার সাজু সহ কিশোর গ্যাং এর ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার কাজীপাড়া গ্রামের আশরাফ সরদারের ছেলে কিশোর গ্যাং লিডার সাজু সরদার (২৬), থুপসাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে কামরুজ্জামান স্বাধীন (১৯) ও ছামসুল হকের ছেলে শিপন আহম্মেদ (১৬)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল সোমবার (২২ জানুয়ারি) রাত ১০ টার দিকে  কালাই থানাধীন কলেজপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।

এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে