কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

'স্মার্ট এশিয়াটিক সোসাইটি করতে চাই'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2024 03:50:05 am

অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ। © ফাইল ছবি


•বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মৌলিক গবেষণা ও মুক্তবুদ্ধি চর্চার আতুঁরগড়।প্রতিষ্ঠানটি অংশীজন কর্তৃক নির্বাচিত কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। এই কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় ২ বছর পর পর।আগামী ৩০ জানুয়ারীতে হবে প্রতিনিধি নির্বাচনের ভোট।ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।এ নির্বাচনের অন্যতম প্যানেল হিসেবে পরিচিত অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ -অধ্যাপক ড. হাকিম আরিফের নেতৃত্বে ১৭ জনের প্যানেল যা 'মুক্তবুদ্ধিচর্চার প্যানেল'। উক্ত প্যানেল থেকে কাউন্সিল সদস্য পদে ২০ নং ব্যালটে লড়ছেন 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ' এর উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ। পারভেজ সাজ্জাদ তার নিজের প্যানেল ও নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেছেন।


তাঁর সাক্ষাৎকার নিয়েছেন হাসিবুল হাসান শান্তমোঃ জামিন মিয়া। 


◾দৈনিক দেশচিত্র: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বিষয়ে প্রথমেই আপনার মূল্যায়ন জানতে চাই।


ড.পারভেজ সাজ্জাদ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি একটি অরাজনৈতিক ও অলাভজনক গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মূল কাজ মূলত এশিয়াভিত্তিক "নেচার" ও "হিউম্যান" নিয়ে গবেষণা। প্রতিষ্ঠা কাল থেকে এ সকল ফিল্ডের প্রতিথযশা গবেষকরা এই সোসাইটির সাথে সম্পৃক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো এই প্রতিষ্ঠানটি বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।


◾দৈনিক দেশচিত্র: প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য পদে প্রতিযোগিতা করছেন।সোসাইটিতে সদস্য হওয়ার জন্য আপনাকে কীসে উদ্বুদ্ধ করলো?


ড.পারভেজ সাজ্জাদ: আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র সেকারণে বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা সংশ্লিষ্ট নানা ধরনের সোসাইটির সাথে আগে থেকেই সংশ্লিষ্ট আছি। এশিয়ার ঐতিহ্য, ইতিহাস, মানুষ ও নেচার সম্পর্কে জানার আগ্রহ থেকেই মূলত এই সোসাইটির সাথে যুক্ত হয়েছি। 


◾দৈনিক দেশচিত্র: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বিদ্যমান কি কি সমস্যা দেখছেন? নির্বাচিত হলে সমস্যা সমাধানে আপনার কি ভূমিকা থাকবে? 


ড.পারভেজ সাজ্জাদ: সোসাইটির ঐতিহ্যকে ধারণ করে মুক্তজ্ঞানচর্চার পথ উন্মুক্ত করে সকলের নিকট প্রতিষ্ঠানটির গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা প্রতিষ্ঠানটির জন্য এমন একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তুলতে চাই যেখানে সকল প্রকাশনা ও লেকচার সংরক্ষণের ব্যবস্থা থাকবে। নতুন সদস্যভুক্ত হওয়ার আবেদনের প্রক্রিয়াটি এবং পুরাতন সদস্যদের সকল ধরনের "সাবস্ক্রিপশন অটোমেশনের" আওতায় আনতে উদ্যােগ নেব।মোটকথা,আমরা প্রতিষ্ঠানটিকে স্মার্ট এশিয়াটিক সোসাইটিতে রূপান্তরে কাজ করে যাবো।


◾দৈনিক দেশচিত্র: প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে আপনাদের প্যানেলের ভিন্নতার জায়গাটা আসলে কোথায়?


ড.পারভেজ সাজ্জাদ: আমাদের এই প্যানেলটি বিভিন্ন পেশা ও ফিল্ডের গবেষকদের সমন্বয়ে গঠিত।আপনি দেখে থাকবেন এখানে মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল সকল ধরনের গবেষকদের মেলবন্ধন ঘটেছে।


দৈনিক দেশচিত্র: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির নির্বাচনী প্রচারণা চলছে।নির্বাচন নিয়ে আপনার সামগ্রিক পর্যবেক্ষণ বলবেন কি?


ড.পারভেজ সাজ্জাদ: এটি অন্যান্য নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা। এখানে সদস্যদের নিকট পৌঁছানো খুবই দুষ্কর বলতে গেলে প্রায় অসম্ভব। মেসেজ ও ইমেইলের মাধ্যমে যতটুকু সম্ভব সবাই প্রচারণা করে থাকেন। আমরাও সেটা করছি। আপনাদের মাধ্যমে আমরা সম্মানিত সদস্যদের সদয় সমর্থন প্রত্যাশা করছি।


দৈনিক দেশচিত্র: সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ড.পারভেজ সাজ্জাদ: আপনাদেরও ধন্যবাদ। 


আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৮৫ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে