মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচনে লড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোস্তফা চৌধুরী নব্বইয়ের স্বৈ'রা'চা'র'বি'রো'ধী আন্দোলনের অন্যতম নেতা এবং বারইয়ারহাট কলেজের সাবেক ছাত্রনেতা। তিনি ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২৪ সালের স্বৈ'রা'চা'র'বি'রো'ধী আন্দোলনে ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রাম সমন্বয়ক কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চান মোস্তফা চৌধুরী। তাঁর পরিকল্পনায় রয়েছে ওচমানপুর ইউনিয়নের সড়ক সংস্কার ও নির্মাণ, কালভার্ট ও সেতু নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নিতে চান তিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম জোরদার এবং দরিদ্র রো'গী'দে'র চিকিৎসায় সহযোগিতার পরিকল্পনাও রয়েছে তাঁর।
এ ছাড়া বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করতে চান মোস্তফা চৌধুরী।
যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়গুলোও তাঁর উন্নয়ন পরিকল্পনায় রয়েছে। একই সঙ্গে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা এবং মা'দ'ক ও বা'ল্য'বি'বা'হ প্র'তি'রো'ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নিতে চান তিনি।
ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ, জন্মনিবন্ধন ও নাগরিক সনদ প্রদান কার্যক্রমে হ'য়'রা'নি কমানো, সরকারি বরাদ্দের স্বচ্ছ ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের ব্যয়ের হিসাব জনগণের কাছে প্রকাশের মাধ্যমে পরিষদের জবাবদিহি নিশ্চিত করার কথাও তাঁর পরিকল্পনায় রয়েছে।
৮ ঘন্টা ১ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে