কুমিল্লার নাঙ্গলকোটে নানা আয়োজনের মধ্য দিয়ে নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি কবি মোহাম্মদ সোহরাব হোসেনের ৪৯তম এবং কবি গিয়াস উদ্দিন ফারুকীর ৪৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট রেলস্টেশন সংলগ্ন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি আফজাল হোসাইন মিয়াজীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি শাহ আলম কালাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ময়ূরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মো. তাজুল ইসলাম, সাবেক সভাপতি কবি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসার প্রভাষক কবি ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন এবং কবি গিয়াস উদ্দিন ফারুকী।
এ সময় কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সহসভাপতি আজিম উল্যাহ হানিফ, সাধারণ সম্পাদক কবি আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক কবি শাহাদাত হোসেনসহ অন্যান্য কবি ও সাহিত্যপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশন দীর্ঘ ১৭ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় কবি-সাহিত্যিকদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
কবিতা পাঠ, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
৮ ঘন্টা ২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে