শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তরুণীর পরিচয় মিলেছে

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারহানা আফরিন শিফা নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদুল আমিন তানিব নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।


আজ সোমবার দুপুরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার জাহাজপুরা নামক এলাকায় এ দুর্ঘটনা হয়।


নিহত ফারহানা আফরিন শিফা কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আহত যুবক শহিদুল আমিন তানিব কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।


টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বলেন, ‘মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল তাঁরা। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন ওই তরুণী। পরে আহত অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থায় অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’


এরআগে গত ১৭ ডিসেম্বর রাতে মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকের হোসাইন জাহেদ নামের এক যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় গুরতর আহত হন ফরহাদ ইমু নামের এক যুবক।

Tag
আরও খবর