শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্র-কার্তুজসহ ৩জন মাদক কারবারী গ্রেফতার

টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্র,বুলেটসহ ৩জন মাদক কারবরীকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়,গত ২০জানুয়ারী সকাল সাড়ে ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং ইউপির কাঞ্জরপাড়া কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পূর্ব পাশে আব্দুল কাইয়ুম মার্কেটের সামনে কয়েকজন মাদক কারবারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে কাঞ্জর পাড়ার নুরুল ইসলামের পুত্র গিয়াস উদ্দিন (২০) এবং কক্সবাজারের নতুন পূর্ব বাহারছড়ার বজল আহমদের পুত্র আব্দুস সালাম (৩৩) নামে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি এবং ৯হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 



অপরদিকে একইদিন বিকাল সোয়া ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউপির ডেইল পাড়াস্থ খেতিরবিলের জনৈক আব্দুর রহিমের ৩রুমবিশিষ্ট উত্তরমূখী সেমি পাঁকা বসত-ঘরের ভিতর মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় মোহাম্মদ ইসমাঈলের পুত্র মোহাম্মদ জালাল (২৮) কে আটক করতে সক্ষম হয়। পরে ধৃত ব্যক্তির দেখানো মতে উপস্থিত সাক্ষীদের বসত-ঘর হতে ১৮হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। ###

Tag
আরও খবর