শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

কক্সবাজারে দুদকের মামলায় জেল হাজতে পুলিশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর সহকারী উপপরিদর্শক সাগর হাওলাদারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।রোববার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিনের আত্মসমর্পণ করতে আসলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন করে আদালত।


এ ব্যাপারে দুদকের আইনজীবী আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করেন করেন।তিনি আরো বলেন মামলার গুণাগুণ বিবেচনা করে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৮ ফেব্রুয়ারী।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দায়িত্বরত এএসআই সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন–ভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে তিন লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুয়া বেতন–ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে গেলো বছরের ১৮ অক্টোবর বিকেলে নিজ কার্যালয়ে মামলাটি রুজু করেন।

Tag
আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে