শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

পাবিপ্রবি'র সেচ্ছাসেবী সংগঠন হেল্প এর নতুন কমিটি ঘোষণা


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি)  এর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

 

গত শনিবার প্রধান উপদেষ্টা সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয় ,  প্রতিষ্ঠাতা সভাপতি মো: লাবলু হাসান , সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন, সমাজ কর্ম বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোমেন।


নতুন কমিটতে সহ-সভাপতি হয়েছেন - কিরন হোসেন, আরিফুজ্জামান শান্ত, আশিক আলী, আসমাউল হুসনা, শামীম রেজা, তাসনিমুল হাসান সাইফ।  যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন - সম্পদ সাহা, মুসাব্বির আসান, মিন শাহরিয়ার রহমান নিলয় , মাহফুজ রানা, নাজমুল হুদা ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন, উজ্জল মন্ডল, কৃষ্ণ পাল, নাদির আহমেদ এবং জান্নাতুল মিম।


উক্ত কমিটির নতুন সভাপতি মো: আনোয়ার হোসেন  জানান,সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যখন জানতে পারি "HELP-হেল্প" নামের একটি সংগঠন আছে ।  যারা সেখানে কাজ করে তারা অন্যের হয়ে কাজ করে নিজেরা খুশি হয়, অন্যের দুঃখে ব্যথিত হয়। মানব সেবাই পরম ধর্ম এই মতবাদে বিশ্বাস করে।

 তাদের সাথে যুক্ত হবার ইচ্ছে পোষণ করি । তাদের সাথে কাজ করতে করতে এই পর্যন্ত।

হেল্পের প্রতিষ্ঠাতা সহ পূর্বের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা মনে করেছেন আমাকে উপযুক্ত বলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। 

আমার ভয় হয় জানি না তাদের মত ভাবনা, চিন্তা , নিবেদিত হতে পারব কিনা । পরক্ষণে সাহসও পায় সেই সকল মানবপ্রেমীদের দেখে যারা এই কমিটিতে রয়েছে। আশা করি তারাই আমার ভয়ের বিপরীতে ভরসা হবে।


অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটিতে এরকম  মানবপ্রেমি যুক্ত হবে যারা অন্যকে সাহায্য করে নিজের আনন্দ খুঁজে পায়।


মানবতার প্রতীক (A symbol of Humanity) HELP-হেল্প পরিবারের সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা।


সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন বলেন, আমাকে সাধারণ সম্পাদক  হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি HELP-হেল্প সংগঠনের পক্ষ থেকে সমাজে সকল সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য সর্বদা কাজ করে যাবো। আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য আমার পক্ষ থেকে তথা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সকল ধরণের সুযোগ সুবিধা দিতে আমরা সবাই একসাথে কাজ করে যাবো। সেই সাথে আমাদের কমিউনিটির সকলের মধ্যকার সম্পর্ক যাতে অটুট থাকে সবসময় এই প্রত্যাশা করি।

আরও খবর