শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

উখিয়ায় টমটম-সিএনজির ধাক্কা খেয়ে বৃদ্ধ নিহত

কক্সবাজারের উখিয়ায় একটি টমটম (ইজিবাইক) ও একটি দ্রুত গতির সিএনজির সাথে ধাক্কা লেগে ৭১ বছরের এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।


নিহত বৃদ্ধ হলো একজন রোহিঙ্গা এবং কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর এ/৯ ব্লকের মুসন আলীর ছেলে গুরা মিয়া (৭১)।


শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘শনিবার (২০ জানুয়ারী) সকালে রোহিঙ্গা ক্যাম্প -০১ ইস্ট থেকে হিন্দু ক্যাম্পে দিকে যাওয়ার সময় বৃদ্ধ গুরা মিয়াকে একটি টমটম (ইজিবাইক) ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এরপরে ঠিক তখনই একটি দ্রুত গতির সিএনজি বৃদ্ধকে ধাক্কা দিয়ে ২য় বার আঘাত করে পালিয়ে যায়। এসময় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখলে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, আঘাত করা সিএনজি পালিয়ে গেলেও টমটম (ইজিবাইকটি) হাইওয়ে পুলিশের নিকট জব্দ রয়েছে।

Tag
আরও খবর