শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ঈদগড় থেকে রিভলবারসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় থেকে রিভলবার, দেশীয় তৈরী লম্বা বন্দুক, কার্তুজসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার বিকেল ৩-৪৫ মিনিটের সময় ঈদগড় বাজার থেকে তাদের আটক করা হয়। ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলো ঈদগাঁওয়ের কালির ছড়া এলাকার জিকু, চকরিয়ার সালা উদ্দিন, ডুলহাজারার মেহেদী হাসান। ইনচার্জ আরো বলেন, ধৃতরা গর্জনিয়া এলাকা থেকে অস্ত্র গুলো সংগ্রহ করে সাপের গাড়া রোড দিয়ে ডুলহাজারা যাচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে বাজারে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে রিভলবারসহ দেশীয় তৈরী একটি লম্বা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রামু থানার ওসি তদন্ত ইমন চৌধুরী জানান, ধৃতরা সন্ত্রাসী কর্মকান্ড করতে এসব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চকরিয়া যাচ্ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে থানা পুলিশ কাজ করে আসছে।

Tag
আরও খবর