মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনার সদরের রাজাপুরস্থ গুচ্ছ গ্রামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। 


শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ এবং পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও পাবনা জেলা শাখার উপদেষ্টা আলী আকবর রাজু, পাবনা জেলা শাখার উপদেষ্টা মাহবুবুল আলম ফারুক, পাবনা সদর উপজেলার সভাপতি ফারহানা বেগম, কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর কুমার সাহা, পাস্ট ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ সবসময় অবহেলিত।



তারা সবসময় নাগরিক অধিকারগুলো ঠিকভাবে পায় না। কিন্তু বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন থেকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এটা দেখলে আমার ভালো লাগে। সমাজের বিত্তবানদের উচিত সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসা।


বসুন্ধরা শুভসংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকে আমি সাধুবাদ জানাই। আমি বসুন্ধরা শুভসংঘের সাথে শুরু থেকেই ছিলাম, আগামীদিনেও থাকব। বসুন্ধরা শুভসংঘ তাদের এই ভালো কাজ সব সময় অব্যাহত রাখবো বলে আমি আশা রাখছি।’

বক্তব্য শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিশু থেকে পঞ্চম শ্রেণির ১৬ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম পেন্সিল এবং খাবার তুলে দেন অতিথিরা।


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বসুন্ধরা শুভসংঘের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রেজোয়ান হৃদয়, সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার, দপ্তর সম্পাদক আহসান উল্লা আলিফ, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ফাতেমা খাতুনসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

আরও খবর