শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও বাই-সাইকেলের সংঘর্ষে মো. জাহেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।


বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার মেরিন ড্রাইভ সড়কের খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. জাহেদ রামুর ধোয়াপালং পূর্বপাড়ার বাসিন্দা নুরুল সালাম প্রকাশ নুরুর ছেলে। তিনি কিছুদিন আগে মালেশিয়া থেকে দেশে ফিরেন। আহতদের মধ্যে ফরহাদ মাহমুদ ইমু হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের ড্রাইভারের ছেলে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।


স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াশাচ্ছন্ন রাতে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাই-সাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


ওসি জানান, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।

Tag
আরও খবর