শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে হতাহত বাড়ছে

কক্সবাজার ট্রেন চালু হওয়ার পর থেকে ক্রমশ দীর্ঘ হচ্ছে ট্রেনে কাটা পড়ে আহত ও নিহতের সংখ্যা। কেউ ট্রেনের পাশে সেলফি তুলতে গিয়ে, কেউ মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময়, কেউ অতি উৎসাহী হয়ে, কেউ হেডফোনে গান শুনতে শুনতে অসতর্কতাবশতঃ রেল লাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ছে।

অনেক সময় স্লিপারে পা পিছলে, ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়া, আঁকাবাঁকা পথে ট্রেন দেখতে না পাওয়ার কারণে দূর্ঘটনায় পতিত হচ্ছে মানুষ।

কক্সবাজারে রেল স্টেশন চালুর পর এই পর্যন্ত ৫ জন মারা গেছে। এর মধ্যে চকরিয়ার বরইতলীতে ১জন, রামুতে ভোট দিয়ে ফেরার সময় একজন, কক্সবাজারে ইসলামপুরে একজন মারা গেছে ট্রেনে কাটা পড়ে, সাথে দুই ভাই বোন অতি উৎসাহী হয়ে ট্রেন দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আর সেলফি তুলতে গিয়ে গুরুতর আহত হয়েছেন একজন।


সর্বশেষ ১৪ই জানুয়ারি রোববার ফজরের নামাজের পর হাঁটতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে রেলওয়ের দাবী, আইন অমান্য করে, তাড়াহুড়ো করে পারাপারের সময় ঘটছে বেশির ভাগ রেল দুর্ঘটনা।

কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাষ্টার গোলাম রাব্বানী জানান, রেল লাইন আশপাশে সবসময়ই ১৪৪ ধারা জারি থাকে এবং রেল লাইনে হাটা চলাও অপরাধ। মৃত্যুর জন্য তিনি অসচেতনতাকে দায়ি করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গেইট ম্যান ও রেলওয়ে কতৃপক্ষের উদাসীনতা ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে রেল দুর্ঘটনা ঘটছে।

এ ব্যপারে কক্সবাজার সদরের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের বলেন, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে প্রশাসনেরও এ ব্যাপারে গুরুত্বারোপ করা দরকার। "

কক্সবাজারে রেল নতুন হওয়ার কারণে মানুষ এখনও বুঝতে পারছে না। রেললাইনের আশে পাশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে দূর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করেন সচেতন মহল। 

Tag
আরও খবর