অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-01-2024 03:17:47 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত ৫০টি নারী আসনের ভোট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, নির্বাচন প্রয়োজন হলে হবে, আর প্রয়োজন না হলে হবে না। ভোটার তালিকা পাওয়ার পরে আগামী সপ্তাহে কমিশনে উঠাবো। কমিশন অনুমতি দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে যদি কমিশনের অনুমোদনে তফসিল হয়। জানুয়ারি মাসের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা কম। ফেব্রুয়ারি মাসে যেতে পারে।


মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।


অশোক কুমার বলেন, সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কারো আপত্তি না থাকলে আমরা সেটা চূড়ান্ত ভোটার হিসেবে ২৯৯ জন সংসদ সদস্যকে ঘোষণা করবো।


কমিশন সভার পরে আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল হতে পারে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, সংসদ থেকে আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয় সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে। সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে।


বিপুল স্বতন্ত্র জয়ী হয়েছে, সেক্ষেত্রে সংরক্ষিত আসন বণ্টন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অশোক দেবনাথ বলেন, এটা তো পলিটিক্যালি সিদ্ধান্ত এ বিষয়ে কমিশনের তেমন কোনো বক্তব্য নাই। আমরা চিঠি দেব কোটা অনুযায়ী যে কয়টা পায়

আরও খবর