বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

ববি শিক্ষার্থীদের অনশন ১২ ঘণ্টায়ও প্রশাসনের কাছ থেকে আশ্বাসের অভাব





বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশনে বসেন তারা। প্রায় ১১ ঘণ্টা অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি আন্দোলনরত শিক্ষার্থীরা।



অনশনে বসা শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছেন। তিনি ভিসি থাকার সকল নৈতিকতা হারিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 



অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, আমাদের ক্ষোভের পরিসীমা এই উপাচার্য অতিক্রম করেছেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তিনি পায়ে মারিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট শুচিতা শরমিন পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন জারি থাকবে।  



এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। শিক্ষকেরাও শিক্ষার্থীদের সঙ্গে অনশনে যাবেন কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।



গত ২৮ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে এক প্রকার অচলাবস্থা বিরাজ করছে।

Tag
আরও খবর