সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

ঈশ্বরগঞ্জে পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষামূলক লিফলেট বিতরণ


ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে এসএসসি পরীক্ষার শেষ দিনে নৈতিক শিক্ষামূলক লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার পরীক্ষা শেষে উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার শিক্ষামূলক লিফলেট বিতরণ করে ওয়াইপিএজি ঈশ্বরগঞ্জ শাখার সদস্যগণ। বেলা ১টায় ঈশ্বরগঞ্জ  গার্লস স্কুল এন্ড কলেজে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিএফজির কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।


এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পিএফজির এ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সুজন সদস্য অধ্যক্ষ কামরুল আলম, ওয়াইপিএজি কোঅর্ডিনেটর রোমান কবীর, সাইমন রহমান, ইসরাত আরশিয়ানা মৌ, পুষ্প রানী গৌড় প্রমুখ।


সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ চেতনা বোধে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নৈতিকতার কথা উল্লেখ করা হয়। নীতিকথার মধ্যে রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে সু-সম্পর্ক বজায় রাখা, রাষ্ট্রের নিয়ম-কানুন মেনে চলা ও অসৎ সঙ্গ ত্যাগ করা, স্বেচ্চাব্রতী মানসিকতা পোষণ করা, অহিংসা ও সহনশীলতার চর্চ্চা করা, পিতা-মাতার প্রতি দায়িত্বশীল হওয়া, ধর্মীয় সামাজিক ও পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া, সততা, শৃঙ্খলা ও সমায়ানুবর্তিতার গুরুত্ব দেওয়া, শিক্ষাঙ্গন সহিংসতা মুক্ত রাখতে সক্রিয় থাকা, সকল ধর্মের প্রতি সহনশীল মনোভাব পোষণ করা।

আরও খবর