শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে র‌্যাবের অভিযানে মদ-বিয়ার সহ তিনজন গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার কোয়েইংছড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ার সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ১৩২ বোতল বিদেশী মদ,৭১৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।এছাড়া মাদক বহনের দায়ে দুইটি ব্যাটারি চালিত গাড়ী আটক করতে সক্ষম হয়।র‌্যাব কতৃর্ক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।১৫ জানুয়ারি(সোমবার)রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন,উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল গাফফার ছেলে শামসুর রহমান (২২),টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭)ও একই ইউনিয়নের আচারবুনিয়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)।আটককৃতদের রাতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিয়ার ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। প্রথমত, তারা অবৈধভাবে বিভিন্ন মাদক পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করত। পরবর্তীতে অভিনব কায়দায় অবলম্বন এবং পরিবহন কাজে টমটম ব্যবহার করে স্থানীয় এলাকাসহ কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে এই মাদক বিক্রয় করতো বলে জানায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

#####


Tag
আরও খবর