আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীর আনোয়ারুল ইসলাম বিটিভির নিয়মিত শিল্পী হলেন।

চিলমারীঃ আনোয়ারুল ইসলাম বিটিভির নিয়মিত শিল্পী হলেন।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে, আলাদা আলাদা বিভাগে চূড়ান্ত তালিকায় নির্বাচিত হয়েছেন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাজার ভিটা গ্রামে বসবাস করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতি বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছেন। জনপ্রিয় শিল্পী হিসেবে মোঃ আনোয়ারুল ইসলামের অনেক সুখ্যাতি রয়েছে তার নিজস্ব জেলায় এবং জেলার বাইরেও। তিনি ইতোমধ্যে বাংলাদেশ বেতার রংপুর ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পীর তালিকাভুক্ত হয়ে গান গেয়ে আসছেন। মোঃ আনোয়ারুল ইসলাম ২০০৪ সালে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে নজরুল সংগীতে প্রথম তালিকাভুক্ত হন। এরপর ২০১৪ সালে পল্লীগীতি ও আধুনিক গানে তালিকা ভুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে নজরুল সঙ্গীতে বিশেষ শ্রেণীর শিল্পী হিসাবে আছেন। ২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেন এই প্রতিভাবান কন্ঠ শিল্পী। একই সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকা ভুক্ত হন। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে বিটিভিতে নজরুল সংগীত এবং পল্লীগীতিতে তালিকাভুক্ত হওয়ায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে আধুনিক গান, নজরুল সংগীত, পল্লীগীতি তিন শাখায় গান গাওয়ার সুযোগ হয়েছে তার। মোঃ আনোয়ারুল ইসলাম বেশ কিছু অ্যালবামেও গান গেয়েছেন। সব শেষে বিশিষ্ট উপন্যাসিক লেখক মোঃ আবু রায়হানের আর কে রোড নামক অ্যালবামে ও গান করেছন তিনি। সংগীত জীবনে মোঃ আনোয়ারুল ইসলামের প্রথম হাতেখড়ি নিয়ে ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংগীত শিল্পী, গীতিকার, সুরকার ওস্তাদ মোঃ নুরুল ইসলাম জাহিদের কাছে। এরপর পাশের জেলা গাইবান্ধায় মোঃ ইউসুফ আলী, রংপুরে ওস্তাদ তমাল কান্তি লাহিড়ী, রাজধানী ঢাকায় মোঃ শহিদুজ্জামান স্বপন ও ঝুমা খন্দকারসহ আরো অনেকের কাছে দিক্ষা লাভ করেন তিনি। ২০০৪ সালে প্রচ্ছদ কর্তৃক আয়োজিত আন্তঃ উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার সেরা শিল্পী হিসাবে নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও গান গাওয়ার জন্য বিভিন্ন পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন এই গুনি শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী তালিকায় তিন বিভাগে চুড়ান্ত হওয়ায় চিলমারী শিল্পকলা একাডেমি, উলিপুর উদিচী শিল্পী গোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, সুশীল সমাজের ব্যক্তিগন তাকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে চিলমারী প্রেসক্লাবের সভাপতি মনিরুল আলম লিটু বলেন, আনোয়ারুল ইসলাম অনেক দিন যাবত লোক সংগীত চর্চা করে আসছে। তার এই সাফল্য আমাদের চিলমারীবাসীর গর্ব। সহযোগিতা পেলে সে আরো এগিয়ে যেতে পারবে। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আনোয়ারুল ইসলাম বলেন, গানের মাধ্যমে আমি সমাজে আলো জ্বালাতে চাই। আর গানের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই সবার মাঝে। আমি চিলমারীসহ দেশবাসীর কাছে দোয়া চাই। আমি যেন চিলমারীকে সারা বিশ্বের মাঝে গানের মাধ্যমে তুলে ধরতে পারি।

আরও খবর