চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে আজ পৌষসংক্রান্তি।

লাখাইয়ে আজ পৌষসংক্রান্তি। 



আজ সোমবার  সনাতন ধর্মাবলম্বী দের অন্যতম ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। লাখাইর সনাতন ধর্মাবলম্বীরা দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে তা পালন করতে যাচ্ছে। পৌষসংক্রান্তির অনুষ্ঠানে অঞ্চলভেদে রয়েছে কিছুটা ভিন্নতা লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীর তাদের ধর্মীয় বিশেষ এ দিনটি ধর্মীয়ভাব গাম্ভীর্যের মাধ্যদিয়ে উদযাপন করে থাকেন।পৌষ সংক্রান্তির পূর্বদিনে  রবিবার  (১৪ জানুয়ারি)  তারা  বাঁঁশ বেত ও খড় দিয়ে পাড়ার লোকজন সম্মিলিতভাবে উন্মুক্ত স্থানে  ভেড়ার ঘর নির্মান করে থাকে।এ গৃহে তারা সারারাত্রি স্রষ্টার সান্নিধ্য লাভের ও তাদের দেবতা বিশ্ব দেবের স্তুতি গাইতে থাকে। রাত ব্যাপী চলে গুন- কীর্তন ও ধর্মীয় গানবাজনা ও আলোচনা। প্রত্যষে (১৫ জানুয়ারি)  স্নান সমাপন করে তাদের এ ভেড়ার ঘর পুড়ে আগুন পোহায়।

মহামহিম ভীষ্মদেরের চিতা কল্পনায় ভেড়াঘর নির্মিত হয় এবং সংক্রান্তি বা উত্তরায়নের প্রথম প্রহরে স্নান করে পবিত্র হয়ে খড় নির্মিত ভেড়াঘর পুরানো হয়। তারপর বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করা হয়। এটি আসাম এবং সিলেট অঞ্চলের কিছু অঞ্চলে ভেড়াঘর পুরানো অনুষ্ঠানটি পালন করা হয়।এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান  আমরা প্রতিবছরের মতো এবারও পৌষ সংক্রান্তির অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। এদিন আমরা প্রত্যুষে ভেড়ার ঘর পুড়ানোর পর দলবেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে  কীর্তন গেয়ে ও লুট দিয়ে থাকি।এ উপলক্ষে প্রতিটি বাড়িতে পিঠা- পুলির আয়োজন ও অতিথি আপ্যায়ন হয়ে থাকে।

Tag
আরও খবর