প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

আগামীকাল ১৫ই অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের অনুমতি মিলেছে বিএনপি'র

জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জে প্রস্তুতি সভা, উপজেলাগুলোতে ওয়ার্ড পর্যায়ে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা। নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কারো শত্রু না, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। কারো সঙ্গে আমাদের দ্বন্ধ নেই। আমরা শান্তির্পূণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ করতে চাই। এ জন্যে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি। সংবিধানের সবটুকু অধিকার আমরা পেতে চাই। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েতউল্লাহ কালম ও যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা ও মহানগর বিএনপি’র নেতা কর্মীরা। অনেক নাটকীয়তার পর ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ১৫ই অক্টোবর দুপুর ১ঃ৩০ ঘটীকায় সমাবেশের অনুমতি মিলেছে।

অন্যদিকে আজ বিকেল ৩টায় মহানগর আওয়ামী লীগ এবং আগামীকাল জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করতে অনুমতি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে প্রচারও চালানো হচ্ছে। এদিকে দু'পক্ষের সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় সেই দাবি জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম।


আরও খবর