কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন রাজবাড়ী-২ আসনে এমপি জিল্লুল হাকিম



মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিলেন। গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে ২৫ জন মন্ত্রী ও পরে ১১ জন প্রতিমন্ত্রীকে পাঠ করান শপথবাক্য। সাংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এ শপথ নেন। প্রথমে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে পরে গোপনীয়তার শপথ পড়ান রাষ্ট্রপতি। মন্ত্রীদের মধ্যে শপথ নিয়েছেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


জানাগেছে, গত ৭ জানুয়ারী উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে রাজবাড়ীর সাড়ে ৩শ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। ওই দিন রাত ৯টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান প্রদত্ত তথ্যনুযায়ী রাজবাড়ী-২ আসনের (নৌকা) প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী মোঃ জিল্লুল হাকিম (এমপি) পেয়েছেন ২লাখ ৩১ হাজার ৮শত ৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক (ঈগল) পেয়েছেন ৪৬ হাজার ৪শত ৬৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক এমপি আব্দুল মতিন মিয়া (মশাল) পেয়েছেন ২ হাজার ৬শত ২ ভোট, জাতীয় পার্টির এ্যাডঃ সফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫শত ৩৪ ভোট, তৃণমুল বিএনপির এসএম ফজলুল হক সোনালী (আঁশ) পেয়েছেন ৭শত ৬৫ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মন্ডল পেয়েছেন (ছড়ি) পেয়েছেন ৮শত ৪৭ ভোট।


জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ইতিপূর্বে নৌকার মনোনয়ন নিয়ে ৬ বার নির্বাচনে অংশগ্রহণ করে ৫ বার বিজয় লাভ করেন। প্রথম বার ১৯৯৬ সালের ১২ জুন নৌকা প্রতিকে ৮৮ হাজার ৬ শত ৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। ২০০১ সালে চার দলীয় জোটের প্রার্থী নাসিরুল হক সাবুর নিকট পরাজিত হন। পরবর্তীতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ১লক্ষ ৯১ হাজার ৯শত ৬১ ভোটে নৌকা প্রতীকে বিজয় অর্জন করেন। একই ভাবে ২০১৪ ও ২০১৮ সালে বিশাল ব্যবধানে নৌকা প্রতীকে বিজয় অর্জন করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ১৯৫৪ সালের ২ জানুয়ারী পাংশা শহরের নারয়নপুর জন্মগ্রহণ করেন। তার বর্ণাঢ্য শিক্ষা জীবন শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা জীবনে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় রাজনীতি করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ মাতৃকার টানে ঝাপিয়ে পড়েন রনাঙ্গনে। তৎকালীন মহান মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিল্লুল হাকিম। তিনি ছিলেন তৎকালীন গোয়ালন্দ মহাকুমার কমান্ডার।


Tag
আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে