শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সংস্কৃতি ও শ্রম মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নেই

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-01-2024 12:54:37 am

নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। দায়িত্ব অনুযায়ী সকল মন্ত্রণালয় মন্ত্রী, প্রতিমন্ত্রী পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।


অতীতে সংস্কৃতি ও শ্রম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও এবার তা রাখা হয়নি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজ হাতেই রেখেছেন।


বিদায়ী সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কে এম খালিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্নুজান সুফিয়ানও দলের মনোনয়ন পাননি।


আওয়ামী লীগ সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।


অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। তিনি আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাছান মাহমুদ। সদ্য বিদায়ী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের, শিল্প মন্ত্রণালয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মো. তাজুল ইসলাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনিসুল হক, খাদ্য মন্ত্রণালয়ে সাধন চন্দ্র মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে স্থপতি ইয়াফেস ওসমান পূর্ণমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন।


ভূমি মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ন চন্দ্র চন্দ। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। তিনি সদ্য বিদায়ী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ ফারুক খান। বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী আব্দুস সালাম, কৃষি মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী মো. আব্দুস শহীদ, রেলপথ মন্ত্রণায়ে পূর্ণমন্ত্রী মো. জিল্লুল হাকিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী মো. আব্দুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নাজমুল হাসান পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া একেবারে নতুন মুখ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মোহাম্মদ আলী আরাফাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ে মো. মহিববুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রুমানা আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে শফিকুর রহমান চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ে আহসানুল ইসলাম টিটু, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেন (রিমি) প্রতিমন্ত্রীর দায়িত্বে একেবারে নতুন মুখ।


শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আগে উপমন্ত্রী ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন এই বিভাগে প্রতিমন্ত্রী ছিলেন। ধর্ম মন্ত্রণালয়ে মো. ফরিদুল হক খান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। 


বিদ্যুৎ বিভাগে নসরুল হামিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ে জাহিদ ফারুক, নৌ পরিবহন মন্ত্রণালয়ে খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলক দায়িত্ব পেয়েছেন। তিনি আগে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন।

আরও খবর