কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

রূপগঞ্জে বাণিজ্য মেলা ঢিলেঢালা চলছে স্টল নির্মাণে ধীরগতি

বছরের প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহ প্রায় শেষ।তোরজোর নেই লাখো মানুষের সমাগমের বাণিজ্য মেলায়। এখনো ফাঁকা মাঠ কবে শুরু হবে এবারের মেলা? দিনক্ষণ নির্ধারণ না হওয়ায় বরাদ্দ পেয়েও ঢিলেঢালা ভাবে চলছে স্টল নির্মাণ কাজ। তবে এবারের মেলায় বেড়েছে প্রবেশ টিকিট মূল্য, থাকছে শিশুপার্ক, আর যাতায়াতের ভোগান্তি উপেক্ষা করে বানিজ্য মেলার ২৮তম আসর হবে প্রাণবন্ত আর উপভোগ করতে পারবে ঘুরতে আসা দর্শনার্থীরা।


দীর্ঘ ২৭ বছর ধরে বছরের প্রথম দিনেই শুরু হয়ে আসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পেছানো হয়েছে মেলার দিনক্ষণ। তবে জানুয়ারির ১৫ তারিখ থেকে ৩য় বারের মতো স্থায়ী ভেন্যু পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে 'বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন স্টেন্টার' এ মেলা শুরুর পরিকল্পনা নিয়ে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি)। সে লক্ষেই চলছে স্টল নির্মাণ কাজ ও মেলার সকল প্রকার প্রস্তুতি।


মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুারোর সচিব বিবেক সরকার জানান, এখনো দিন তারিখ নির্ধারিত হয়নি, দ্বাদশ সংসদ নির্বাচন,নির্বাচন পরবর্তী পরিস্থিতি, মন্ত্রী পরিষদ ও সরকার গঠনের কারণে মেলার দিনক্ষণ পিছিয়ে দেয়া হয়েছে। তবে দুএক দিনের মধেই দিন তারিখ নির্ধারণ করা হয়ে যাবে। এবারের মেলায় প্রবেশের টিকিট মূল্য কিছুটা বাড়িয়ে বড়দের জন্য ৫০ টাকা আর ছোটদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবেশ পথ বা গেইটের ইজারা পেয়েছে এশিয়াটিক সোসাইটি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। এবছর মেলায় অংশ নেবে ১২ টি দেশ,বিগত সময়ের মত ছোট বড় মিলিয়ে প্রায় ৩৩৫টি স্টল থাকবে। শিশুদের জন্য শিশুপার্ক আর মোবাইল নেটওয়ার্কের জন্য করা হবে

বিশেষ ব্যবস্থা । মেলার দর্শনার্থীদের যাতায়াতের প্রশ্নে তিনি বলেন, পূর্বাচল উপশহরের ৩০০ ফিট শেখ হাসিনা স্বরণী হয়ে খুব সহজেই ঢাকার দর্শনার্থীরা মেলায় আসতে পারবে। এছাড়াও গাজীপুর ও ভুলতা-গাউসিয়া থেকে দর্শনার্থীরা ভোগান্তি ছাড়াই মেলায় আসতে পারবে। সড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থা থাকবে। সেই সাথে বিরতিহীনভাবে ৪০ থেকে ৫০টি বিআরটিসি বাস দর্শনার্থীদের আনা-নেয়ার কাজ করবে। সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবারের মেলা হবে প্রাণবন্ত এবং সকলেই উপভোগ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে