কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে পিছু হটলো গ্রামীণফোন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2024 12:35:23 pm

৩০ টাকার নিচে গ্রামীণফোনের সিমে রিচার্জ করা যাবে না- এমন নিয়ম চালুর কথা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটলো গ্রামীণফোন।


মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর অর্থাৎ, ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটরটি। তবে এখনই তা বাস্তবায়ন করছে না গ্রামীণফোন। ফলে আগের মতোই ২০ টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।


গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সর্বনিম্ন রিচার্জ আপাতত ২০ টাকাই থাকছে। রিচার্জের সীমা বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।


এর আগে এসএমএস ও মাইজিপি অ্যাপের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার কথা গ্রাহকদের জানিয়েছিল অপারেটরটি। মাইজিপি অ্যাপে ঢুকলেই চোখে পড়ছিল সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি। তাতে লেখা, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে’। এখন সেটি সরিয়ে ফেলেছে গ্রামীণফোন।


অন্যদিকে এসএমএসে বলা হয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।’


বিটিআরসি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। বাংলাদেশে বর্তমানে চারটি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে।


এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ও টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৬০ হাজার।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে