শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকাণ্ড : সাবেক চেয়ারম্যান ওয়াসিমকে চার দিনের রিমান্ড

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সংগঠিত চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।


বুধবার (১০ জানুয়ারি) দুপুরে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক জাহিদ হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলো। শরাফত উল্লাহ ওয়াসিম মগনামা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার কলিম উল্লাহর ছেলে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ অক্টোবর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে আবু ছৈয়দকে ঘরে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকারীরা তাঁর একটি পা কেটে নিয়ে উল্লাস করতে করতে চলে যায়। এসময় তাঁর স্ত্রীসহ চারজনকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। পরে গত ১৯ নভেম্বর শরাফত উল্লাহ ওয়াসিমের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে হত্যা মামলায় অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করেন বাদী ইমন। বিচারক আবেদনটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল। হত্যাকান্ডে নির্দেশ ও অর্থের যোগানদাতা হিসেবে ওয়াসিমের ওয়াসিমের সংশ্লিষ্ট পাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিগত ২৭ ডিসেম্বর ওয়াসিমকে গ্রেপ্তার করে। পরদিন ২৮ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করে।


মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় শরাফত উল্লাহ ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছিলো। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এ আবেদনের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার বাদী ছৈয়দ মোহাম্মদ ইমন বলেন, এজাহার নামীয় আসামি আনিসের ভিডিও বক্তব্যে এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও অর্থদাতা হিসেবে ওয়াসিমের নাম প্রকাশিত হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলো। তার আগে আমার বাবার একটি ভিডিও বক্তব্যে ওয়াসিমের খুনের পরিকল্পনা ও সম্ভাবনা বিষয় ওঠে এসেছিলো। তার মৃত্যুর পর তা-ও ভাইরাল হয়েছিলো। রিমান্ডে ওয়াসিমের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কিত সঠিক তথ্য পাবো বলে আমরা আশা করছি।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, আগামী সাত দিনের মধ্যে এ রিমান্ড শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। তাই আসামী ওয়াসিমকে অতিসত্বর পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।


Tag
আরও খবর