শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কোটবাজার শাখা আল-আরফাহ ইসলামী ব্যাংক’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ


উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ফজলুল হক প্লাজার আল-আরফাহ ইসলামী ব্যাংক এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ করেন এআইবি পিএলসি কোর্টবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবদুর রব। বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এন. আলম শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী মোঃ নুরুল আলম সাহেব। ৮ জানুয়ারি সোমবার দুপুর ১২ টা থেকে শুরু করে দুই দফায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আল-ফারুক ইনিস্টিউট ও এতিমখানা (খোন্দকারপাড়া), খালেদ বিন ওয়ালিদ হেফজখানা ও এতিমখানা (হাতিরঘোনা), গয়ালমারা মাদ্রাসা, ফাতেমাতুজ জুহরা বালিকা মাদ্রাসা (খোন্দকারপাড়া) এবং কোর্টবাজার টম টম মালিক সমিতির সহযোগীতায় তেলিপাড়াস্থ সমিতি কার্যালয়ে শীতার্ত ও দুস্থদের মাঝেষ শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়।


শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ কালে এআইবি পিএলসি কোর্টবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবদুর রব বলেন, যে কোন দুর্যোগ ও মানবতার সেবায় আল-আরফাহ ইসলামী ব্যাংক সবসময় জনগণের পাশে রয়েছেন। কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এন. আলম শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী মোঃ নুরুল আলম সাহেব আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যাণমুখী মানব সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বলেন, শীতার্ত মানুষেরা শীতবস্ত্র পেয়ে খুশি ও এই কার্যক্রমে অন্যরা উৎসাহ পাবেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।


উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি এর সভাপতি জনাব খোরশেদ আলম বাবুল, কোর্টবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল মনসুর চৌধুরী, কোর্টবাজার হোটেল মালিক সমিতির সভাপতি এবং কোর্টবাজার টম টম মালিক সমিতির প্রধান উপদেষ্ঠা জনাব রেজাউল করিম, সমিতির সাধারন সম্পাদক হারুন, সোহেল চৌধুরী। এছাড়া এআইবি পিএলসি কোর্টবাজার শাখার অপারেশন ম্যানেজার জনাব মোহাম্মদ স্বপন উদ্দিন।

Tag
আরও খবর