শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

'স্বপ্নের রাস্তাটি পূর্ণতা পেলে আর ভাড়া বাসা নিয়ে থাকতে হবে না


'উখিয়ার রাজাপালং ইউনিয়নের তিন গ্রাম- দৌছড়ি, চেংখোলা ও মালিয়ারকুল। উপজেলা সদর থেকে অদূরের এই গ্রামগুলোর প্রায় ৫ হাজার বাসিন্দার দুঃখ হয়েছিলো একটি সড়ক। বর্ষা এলেই সড়ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতো এলাকাটি, বাড়তো বাসিন্দাদের ভোগান্তি। দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে কাঙ্ক্ষিত সেই সড়ক আলোর মুখ দেখতে যাচ্ছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে, রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড’স্থ হাজীরপাড়া জামে মসজিদ থেকে ৩নং ওয়ার্ডের দৌছড়ি জামে মসজিদ পর্যন্ত কার্পেটিং সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ উদ্বোধন করা হয়।


এলজিইডি উখিয়ার তত্ত্বাবধানে ও রাজাপালং ইউনিয়ন পরিষদের সহযোগিতা নির্মাণ করা হচ্ছে দুই কিলোমিটার দীর্ঘ এই সড়ক। এলাকাবাসীকে সাথে নিয়ে উদ্বোধনের সময় রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ” রাজাপালং ইউনিয়ন এখন আর প্রান্তিক জনপদ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে এখানকার প্রতিটি প্রান্তরে। এই এলাকার মানুষেরা এখন যাতায়াত নিয়ে আর কষ্ট পাবে না।” সড়কের বেহালদশার কারণে উখিয়া সদর সহ অনত্র থাকতেন এই এলাকার বাসিন্দারা। কাজ শুরু হওয়ায় তাদের মাঝে বিরাজ করছে স্বস্তি। স্থানীয় তরুণ সংবাদকর্মী সালাউদ্দিন আকাশ বলেন, “স্বপ্নের রাস্তাটি পূর্ণতা পেলে ভাড়া বাসা নিয়ে উখিয়া থাকতে হবে না, মা-বাবার সাথে বাড়িতে থাকতে পারবো। বিদ্যুৎ পেয়েছি এবার সড়কটি পেলে স্বপ্ন পূরণ হবে। “

Tag
আরও খবর