কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2024 02:58:18 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷


রোববার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে আরও জানানো হয়, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণভবনে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন শেখ হাসিনা৷ এর আগে সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর ‘ভোট ফর বোট’ স্লোগান দেন শেখ হাসিনা। নৌকার জয় নিয়েও আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি। নির্বাচন নিয়ে কতটা আত্মবিশ্বাসী এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আমি সব সময় আত্মবিশ্বাসী। কারণ, আমি জানি জনগণ আমার সঙ্গে সবসময় আছে। ইনশাহআল্লাহ নির্বাচনে আমরাই জয়লাভ করবো। শেখ হাসিনা বলেন, ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবেন তারা। নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণ যাকে খুশি ভোট দিক, তবে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে শেষ হয়, সেটাই আমরা চাই। বিএনপি জ্বালাও-পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে, সেগুলো শেষ করতে চাই। বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো নির্বাচনে বিশ্বাস করেনি। ভোট কারচুপি ও ভোট কেড়ে নেয়া তাদের চরিত্র। এখন সেটা পারছে না। তাই নির্বাচনে আসেনি। বিএনপি মানুষ পুড়িয়ে মারে, সন্ত্রাসী কার্যক্রম করে, এটাই তাদের রাজনীতি। এই রাজনীতি করতে গিয়ে জনগণ তাদের প্রত্যাখ্যাত করেছে। দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নিয়েছে। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যুতে এক আসনে ভোট স্থগিত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে