শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

কক্সবাজারের টেকনাফে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।


সরেজমিনে টেকনাফ পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কনকনে শীতের সকালে পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে কম হলেও নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো।


নৌকার প্রার্থী শাহীন আক্তার ও বদি দম্পতি পৌরসভার চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।


অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর ভোট প্রদান করেন টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।


নৌকার প্রার্থী শাহীন আক্তার বলেন,তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এসময় তারপাশে উপস্থিত সাবেক এমপি বদি বলেন-আবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আমি আশাবাদী জনগন নৌকায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাবে।


স্বতন্ত্রপ্রার্থী নুরুল বশর বলেন- শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। উখিয়া-টেকনাফের জনগন নতুন নেতৃত্ব চাই। অপশাসন থেকে মুক্তির জন্য জনগন নিশ্চয় আমাকে নির্বাচিত করবেন।


কেন্দ্র গুলোতে দায়িত্বরত কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন- শীতের কারনে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাও বাড়ছে।


দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা-৩লাখ ২৬ হাজার ৯৭১ জন। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।

Tag
আরও খবর