শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ছাহিল (৮) ও ছোরাইম (৩) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।


শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিখোঁজ ছিল দুই ভাই। রাত সাড়ে সাতটার টার দিকে দু’ভাইয়ের মরদেহ পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রাজারবিল গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।


পুকুরে ডুবে মারা যাওয়া শিশু ছাহিল ও ছোরাইম কুতুবদিয়া উপজেলার হাফেজ রিয়াদ কুতুবীর সন্তান।


স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, কুতুবদিয়া উপজেলার হাফেজ রিয়াদ কুতুবীর স্ত্রী মুশরফা জন্নাত ও তার দুই ছেলে সন্তান নিয়ে কয়েকদিন আগে বাপের বাড়ি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজার বিল গ্রামে বেড়াতে আসেন। শনিবার দুপুরের দিকে তাদের মা মুশরফা জন্নাত এবং পরিবারের সদস্যরা দুই ছেলে ছাহিল ও ছোরাইমকে বাড়িতে না দেখে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে।


একপর্যায়ে তাদের কোথাও সন্ধান না পেয়ে বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত কচুরিপানায় আবদ্ধ পরিত্যক্ত পুকুরে অভিযান চালায়। ওই সময় পানির নিচে ডুবন্ত অবস্থায় দু’ভাইয়ের লাশ হাত ধরা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় উদ্ধারকর্মী ও পরিবার সূত্রে জানা গেছে। তবে, স্থানীয়দের ধারণা পরিবারের অগোচরে ছেলে দুটি খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে যায়। হয়তো এক ভাইকে তুলতে গিয়ে দু’জনে পুকুরে ডুবে মারা যেতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। ওই এলাকার স্থানীয় প্রতিবেশী চকরিয়া প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মো. মিনার চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি খুবই বেদনাদায়ক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Tag
আরও খবর