শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

দ্বাদশ সংসদ নির্বাচনের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুম থেকে সেন্টমার্টিনের ১টিসহ টেকনাফ উপজেলার মোট ৫৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।

আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৫৭টি কেন্দ্রে ৩৯২টি বুথ কক্ষে ৫৭ জন প্রিজাইডিং অফিসার,

৩৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও

৭৮৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি টহলে থাকবে নৌবাহিনী, বিজিবি, পুলিশের মোবাইল টিম ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।


সরঞ্জামাদি বিতরণস্থল থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আদনান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‌ইতিমধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। শুধু বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামদি পাঠানো হয়েছে। দ্বীপে নৌবাহিনী,কোস্টগার্ডসহ সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Tag
আরও খবর