কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের ৪৭৭ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (৬ জানুয়ারি ) সকালে লক্ষ্মীপুরের ৪ টি সংসদীয় এলাকার ৪৭৭টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। তবে এদিন দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।


এদিন জেলার ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রের কোন কেন্দ্রই ঝুকিপূর্ণ নয় দাবী করে পুলিশ। তবে কিছু কেন্দ্রকে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে সকল ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ। 


জানা যায়, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।


প্রসঙ্গত : 

জেলার ৪টি আসনে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৯৫৬জন।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে