শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফের হ্নীলায় র‌্যাবের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক মহিলা আটক

কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা

সহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত মহিলা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার প্রবাসী মোঃ ফেরদৌসের স্ত্রী রোকেয়া বেগম (৪০)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শুক্রবার (৫ জানুয়ারী) দুপুরে

র‌্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার জনৈক এক ব্যক্তির বসত-ঘরের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল উক্ত এলাকার আব্দুস সোবহানের সেমিপাকা ঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে এক মহিলা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী উক্ত ঘরটি তার নিজের বলে জানায় এবং ঘরের উত্তর পাশের রুমে খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার ভাষ্যমতে ঘর তল্লাশী করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে *সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার* করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মহিলা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এরই ধারাবহিকতায় নিজ বসত ঘরে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে স্বীকার করে।


তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর