কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

এমপি জাফরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনাকে কক্সবাজার আ. লীগের চিঠি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।


মঙ্গলবার (২ জানুয়ারি) এ চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছে, ‘চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম এমপি গত বছরের ১৯ ডিসেম্বর পেকুয়ায় প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, আমি মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছি। নেতাদের থ্রিস্টার হোটেলে রেখেছি। মাতারবাড়ীতে ৪০ হাজার মানুষকে খাবার দিয়ে ১ হাজার ট্রাক নিয়ে জনসভাকে সফল করেছি। আপনি সেখানে ঘোষণা করলেন, আশেক উল্লাহ রফিক এমপি প্রার্থী।’


জনসভায় তিনি আরও বলেন, ‘শোনেন নেত্রী, আল্লাহ উপরে আছেন, আমি দোষ করলে আল্লাহ আমার বিচার করবেন, কিন্তু আমি মনে করি আমার প্রতি অবিচার হয়েছে। আমাকে ঠকিয়ে আরেকজনের কাছে নৌকা দিয়ে আমার কাছ থেকে নৌকা কেড়ে নিয়েছেন।’


চিঠিতে উল্লেখ করা হয়, জাফর আলমের এ বক্তব্য দম্ভোক্তিমূলক। যা সংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও অমার্জনীয় অপরাধ। তার বিরুদ্ধে কক্সবাজার জেলা আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। তারই প্রেক্ষিতে জাফর আলম কর্তৃক নোটিশের জবাব কক্সবাজার জেলা আওয়ামী লীগ সন্তুষ্ট না হওয়ায় তা গ্রহণ করা হয়নি।


এ প্রেক্ষিতে তার বিষয়ে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদকে অনুরোধ করা হলো।


প্রসঙ্গত, বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার নৌকার মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার বদলে নৌকা দেয়া হয়েছিল সালাহউদ্দিন আহমেদকে। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হওয়ায় সেখানে নৌকার কোনো প্রার্থী নেই। এই আসনে প্রার্থী হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তাকে সমর্থন জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে