শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোটবাজারে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ করছে সংঘবদ্ধচক্র। এ ঘটনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উখিয়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছেন রূপসিং বড়ুয়ার ছেলে অখিল চন্দ্র বড়ুয়ার ওয়ারিশগণের পক্ষে পলাশ বড়ুয়া।


সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে রত্নাপালং কোটবাজারস্থ আরব সিটির সামনে ক্ষিরোদ চন্দ্র বড়ুয়ার ছেলে বোধিরত্ন বড়ুয়া গং সংঘবদ্ধ লোকজন আদালতের নির্দেশকে তোয়াক্ষা না করে পুনরায় স্থাপনা নির্মাণ কাজ শুরু করে।


সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ২০২৩ খ্রি তারিখ কক্সবাজারের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত নিষ্পত্তিতক নালিশী জমি সংক্রান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। যার মামলা নং- অপর ১৩৫/২০২৩ইং।


অভিযোগে প্রকাশ রত্নাপালং মৌজার আরএস ৯৪৩, ১১২৭, ১১৪২ নং খতিয়ানের ৭৩, ৭৮, ৭৯, ৮৭, ২১০, ৯১, ২০১, ১৯৮, ২০৩, ২১২, ২১৩, ৮৪, ৮৬, ১৯৭, ২০৭, দাগাদির তুলনামূলক বিএস ৩৩, ১১৭৩, ১৮৫৭, ৮১, ৭৭১, ২১০১, ১১৭২, ১৬৫৩, ৫৭৬, ৮৫৯ নং খতিয়ানের বি,এস ৮৯, ৯০, ৯৬, ৯৭,১১৯, ১২০, ১২৪, ১২২, ৩০৬, ২৯৬, ২৯৮, ৩০৪, ৩০৫, ২৯৯, ১২৬, ১২৮, ২৯২, ৩০৭, দাগাদির আন্দরে ০.৫২৪৮ একর বিরোধীয় জমি হয়।


এর আগেও বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে কাজ বন্ধ করা হয়।


এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দুপক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য বলা হয়। যদি কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমণ করা হবে।

Tag
আরও খবর