শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে বিএনপি’র মিছিলে পুলিশের ধাওয়া, আহত ৩

কক্সবাজারের টেকনাফে ডামি নির্বাচনের তফসিল বাতিল ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এ সময় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিলটি। গতকাল দুপুর ২টার দিকে টেকনাফ পৌরসভায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপি’র অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বের লিফটেল বিতরণসহ বিশাল মিছিল বের হয়।


ধারাবাহিক মিছিল ও লিফলেট বিতরণে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পৌরসভার শাপলা চত্বর মোড়ে পৌঁছলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।


এ সময় কক্সবাজার জেলা বিএনপি’র অর্থ-সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অবৈধ সরকারের ডামি নির্বাচন বাতিলের জন্য সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছি। কিন্তু পুলিশ অতর্কিত হামলা চালায়। পুলিশের লাঠিচার্জে ৪ থেকে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।


এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, বিএনপি’র মিছিল বের হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্তক অবস্থানে রয়েছি।

Tag
আরও খবর