২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফেসবুকে বরুণার পীর ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপালকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসুচী বাস্তবায়নের লক্ষে প্রস্ততিমুলক সভা দোকান খোলার মতো বিশ্ববিদ্যালয় না বানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ুন’ - জাবিপ্রবিতে সারজিস আলম পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি। যশোরে স্বর্ণের বারসহ সাতক্ষীরার যুবক আটক লাখাইয়ে সাংবাদিক ও পরিবেশকর্মী মহিউদ্দিন এর পিতার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক । শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত ফারজানা হত্যার পলাতক আসামি অবশেষে ধরা পড়ল দোহাজারীতে সাঙ্গু ব্রিজের নিচে অনুমোদনহীন বালু ডাম্পিংয়ের প্রস্তুতি খাবারে তেলাপোকা, হোটেল রাজকে ৩০ হাজার টাকা জরিমানা বাঘায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সার্টিফিকেট বিতরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত পীরগাছায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অবহিতকরণ সভা

চট্টগ্রামে ফ্লাইট চালু করবে সৌদি এয়ারলাইন্স

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-01-2024 05:56:19 am

চলতি বছরের মার্চে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। এ রুটে এতদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সপ্তাহে তিনদিন চলাচল করতো। আর একটি চলাচল করতো চট্টগ্রাম-মদিনা রুটে। চট্টগ্রাম-জেদ্দা রুটে এ বিমান সংস্থার ফ্লাইট চালু হলে চট্টগ্রামের যাত্রীদের সৌদি যাত্রায় সুবিধা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, চট্টগ্রাম-জেদ্দা রুটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর কথা রয়েছে। এরই মধ্যে তাদের একটি টিম চট্টগ্রাম বিমানবন্দর ঘুরে গেছে। সবকিছু ঠিক থাকলে মার্চে ফ্লাইটটি চালু হবে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সৌদি এয়ারলাইন্স। বিলাসবহুল বোয়িং ৭৭৭ ও ৭৪৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে। ফ্লাইট সংখ্যা পরবর্তীতে বাড়ানো হবে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। এবার চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরুর মধ্য দিয়ে বিলাসবহুল এ বিমান সংস্থার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম।

আরও খবর